বিএসএফ ১১ জনকে বাংলাদেশে পুশইনকালে ফিরিয়ে দিল বিজিবি
ভারতীয় বিএসএফ কর্তৃক ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করলে তাৎক্ষণিক প্রতিরোধ করে ফিরিয়ে দিল বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা। ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে এ ঘটনা ঘটে। শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
বিজিবি জানায়, গত ৫ জুন ভোর রাতে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
প্রতিরোধ করা ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।