Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

বাঞ্ছারামপুর পৌরসভায় পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর এলাকায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার বিকেলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার
এস আই মমিন, এস আই রহমান ও অজয় কৃষ্ণ দাস অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন দরিয়াদৌলত ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি জাহিদ হোসেন অপু, বিএনপি নেতা মোঃ মীর শাহীনুর ইসলাম,মোঃ হাজী নসু মিয়া, বেদন মিয়া, বিল্লাল হোসেন মোঃ শামীম মিয়াসহ এলাকার সর্বস্তরের জনগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সকলকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাঞ্ছারামপুরকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host