Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

বাঞ্ছারামপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ছালে মূসা, জেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আর্থিক উপহার প্রদান

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)।।
প্রকাশকাল : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার বিতরণ করেছেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছালে মূসা।

গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপে তিনি এই পরিদর্শন করেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থের খাম তুলে দেন।

পরিদর্শনকালে ছালে মূসা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপি সব সময় সকল ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও উৎসবের স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতের মতো ভবিষ্যতেও হিন্দু সম্প্রদায়ের যেকোনো উৎসব ও বিপদে বিএনপি আপনাদের পাশে থাকবে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য আমরা সার্বিক সহযোগিতা করবো।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নিরাপত্তা ও সহযোগিতায় কাজ করছে। তারই অংশ হিসেবে বাঞ্ছারামপুরে আমাদের এই ক্ষুদ্র উপহার।”

এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের নেতা ইমান আলী, সালাউদ্দিন বসু, যুবদল নেতা গিয়াস উদ্দিন, মোঃ আক্কাস, পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পূজা পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানান। তারা বলেন, প্রতি বছরই বিএনপির এই সহযোগিতা ও সম্প্রীতির বার্তা তাদের উৎসবকে আরও আনন্দময় ও উৎসবমুখর করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host