কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক বিভিন্ন মামলার পলাতক আসামি সেন্টু খাঁ (৪৫) কে গ্রেফতার করেছে এস আর বি ভৈরব ক্যাম্পের সদস্যরা।
২৭ অক্টোবর মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া বারোটার সময় উপজেলার কালিকাপ্রসাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। সেন্টু খাঁ কালিকাপ্রসাদ গ্রামের মিয়া চাঁন খাঁর ছেলে।
এস আর বি ভৈরব ক্যাম্প লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ এর একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক সেন্টু খাঁ নামে আসামিকে গ্রেফতার করেছে। সে একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে প্রায় দশ থেকে বারোটি মাদক মামলা রয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে সিপিসি-২, এসআরবি-১৪, ভৈরব এর একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। সেন্টু খাঁ কিশোরগঞ্জ ভৈরব থানার মাদক মামলা নং-৪১(১)২৩, ধারা: ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণী ১০(ক) এর ০৫ (পাঁচ) বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানার নিকট হস্তান্তর করা হয়েছে।