Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

তথ্য প্রযুক্তির মাধ্যমে বিকৃত মস্তিষ্কের যুবক

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ১০ জুন, ২০২৬
Oplus_131072

তথ্য প্রযুক্তির মাধ্যমে বিকৃত মস্তিষ্কের যুবক

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার এক তরুণীর অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিকৃত মস্তিষ্কের আলিফ হোসেন (৩২) নামে এক ব্যাক্তি পুলিশের জালে আটক হয়েছে। এ বিষয়ে ধামইরহাট থানায় ভুক্তভোগী তরুণীর বাবা অভিযোগ করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ আলিফ হোসেনকে গ্রেফতার করে।

৮ জুন সোমবার টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকা থেকে উল্লিখিত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে বলে পুলিশ সুত্র জানায়। প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করে একটি বিশেষ টিম দ্রুত সময়ের মধ্যেই সোমবার টাঙ্গাইল জেলার গোপালপুর থেকে আলিফ হোসেনকে গ্রেপ্তার করে। সেই সাথে তার মোবাইল জব্দ করে উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়। মামলার ভুক্তভোগী তরুণীর ছবি ছাড়াও আরও তিনজন মেয়ের অশ্লীল ও নগ্ন ভিডিও-ছবি তার মোবাইলে পাওয়া যায়। এ ছাড়াও তার স্ত্রীর নগ্ন ভিডিও সেখানে পাওয়া যায়। কৌশলে তরুনীদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ভিকটিমদের জিম্মি করে বিভিন্ন ভাবে ফায়দা লুটার চেষ্টা করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নওগাঁ জেলা পুলিশ নারী ও শিশুর বিরুদ্ধে পর্নোগ্রাফির মতো যেকোনো ঘৃণ্য অপরাধ কঠোর হস্তে দমন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host