Logo

কোটি টাকারও অধিক মূল্যের মালামাল জব্দ

এ কে পলাশ, কুমিল্লা ।।
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

কুমিল্লা সীমান্ত থেকে কোটি টাকারও অধিক মূল্যের মালামাল জব্দ
কুমিল্লা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কুমিল্লা ব্যাটালিয়ন ( ১০ বিজিবি) ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, (১ জুন) সোমবার ভোর আনুমানিক ২টার সময় কুমিল্লার বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের একটি টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকায় পরিত্যক্ত অবস্থায় উল্লিখিত পরিমাণের মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা হতে পারে।
বিজিবি সুত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host