Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

কুলিয়ারচরে সড়কে ব্যারিকেড দিয়ে চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই ও যুবককে রক্তাক্ত করে নগদ টাকা লুট

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে আবারও ডাকাত ও ছিনতাইকারী চক্রের তাণ্ডব শুরু হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল ছিনতাই এবং এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জখম করে নগদ টাকা ও মালামাল লুট করার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মাঝে।

প্রথম ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইসরাতুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার কাছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক মোটরসাইকেল চালিয়ে ভৈরব থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড পার হয়ে মাদ্রাসা সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ছিনতাইকারীর একটি দল সড়কে ব্যারিকেড দিয়ে তাঁর গতি রোধ করে। চালক মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করতেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে এবং মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয়।

খবর পেয়ে সড়কে টহলরত কুলিয়ারচর থানার এসআই মনজুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই চালককে উদ্ধার করে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহগামী একটি বাসে তুলে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। ওই অবস্থায় তাঁর নাম ঠিকানা জানা না গেলেও প্রাথমিক ভাবে জানাযায়, ওই চালকের বাড়ি শেরপুর। তিনি ভৈরবে একটি ব্র্যাক সমিতির অফিসে চাকুরী করেন।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর রাজগোপাট সড়কে দ্বিতীয় ঘটনাটি ঘটে। স্থানীয় উত্তর লক্ষ্মীপুর নজের বাড়ী গ্রামের মো. রতন মিয়ার ছেলে রিমন মিয়া (২৫) ব্রহ্মপুত্র নদের পাড়ে তাঁর নতুন বাড়িতে যাওয়ার সময় নির্জন রাস্তায় একটি সশস্ত্র ছিনতাইকারীর দল তাঁর গতিরোধ করে। ছিনতাইকারীরা রিমনের চোখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে তাঁর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও সাথে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর বাজারের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কুলিয়ারচরের নোয়াগাঁও-আগরপুরসহ আশপাশের এলাকাগুলোতে রাতের বেলায় ধারাবাহিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে। একই সড়কে যাত্রীবাহী বাস ও ছোট যানবাহনে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের অভিযোগ দীর্ঘদিনের। একের পর এক ঘটনা ঘটলেও স্থায়ী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এ অবস্থায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে রাতে চলাচলের ক্ষেত্রে চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ দুটি ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনাগুলোর বিষয়ে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দাখিল করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host