Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্ট সিজন ১’-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাকর ফাইনালে আনাস একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে আকাশ-নিলয় একাদশ।

৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কুলিয়ারচর রেল স্টেশন সংলগ্ন পূর্ব গাইলকাটা খেলার মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করে ‘পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহল’।

বিকেলে ফাইনাল খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কুলিয়ারচর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক মো. কামরুল ইসলাম মুছা।

এ সময় উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মো. কামরুল ইসলাম মুছা বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। যুবসমাজ ও তরুণরা সঠিক পথে এগিয়ে গেলেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।”

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা আজ হারিয়ে যাওয়ার পথে। পূর্ব গাইলকাটা জুনিয়র বন্ধু মহলের এই উদ্যোগ আমাদের শৈশবের সেই হারানো ঐতিহ্য ও খেলাধুলার আমেজকে আবার ফিরিয়ে এনেছে। খেলোয়াড়দের সুন্দর ক্রীড়াশৈলী ও উভয় দলের চমৎকার মনোভাব দেখে আমি সত্যিই মুগ্ধ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. আলী সোহেল, কামাল আহমেদ ও মোবারক হোসেন।

বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে সুস্থ ধারায় টিকিয়ে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট পরিচালনায় স্থানীয় যুবক ও তরুণদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host