Logo
শিরোনাম :
রেল কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভৈরব স্টেশনে মানববন্ধন ও প্রতিবাদসভা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ভৈরবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বামী-স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার কুলিয়ারচরে জুয়েল হত্যা: নিরপরাধদের অব্যাহতি ও প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে বড়চারাবাসী চিরকুটে লেখা ছিল- “আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।” ভৈরবে ৩ বারের মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ ইন্তেকাল করেছেন কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক শোক সংবাদ ভৈরব পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ফকরুল আলম আক্কাছ আর নেই।। তিনি কিছুক্ষণ আগে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন নিসচা ভৈরব শাখার ৮৩ সদস্যের মাঝে পরিচয়পত্র বিতরণ, নিরাপদ সড়ক নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান আরজেন্টিনা ও স্পেনের ফাইনাল খেলা উপলক্ষে ভৈরবপুরের ৮ বংশের ৭ শ লোকের মিলন মেলা।। গরুর মাংস দিয়ে ভুড়িভোজ

কক্সবাজারে পৃথক অভিযানে কোটি টাকা মূল্যের ইয়াবাসহ আটক কয়েকজন—

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬
Oplus_131072

কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে একাধিক মাদক কারবারি এবং মাদক সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, ১১ জুন ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী এলাকায় দুটি পৃথক অভিযানে বটতলী গ্রামের মিজানের ঘের এলাকা থেকে ৯ বস্তা সারসহ আটক করা হয় একজনকে। পৃথক আরেকটি অভিযানে পালংখালী উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন স্থান থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় আরো একজনকে। উদ্ধারকৃত ইয়াবা ও স্যারের আনুমানিক মূল্য হতে পারে ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।
১০ জুন বৃহস্পতিবার দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে আটক করে একটি সিএনজি। পরে তল্লাশি করে পাওয়া যায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা। এ ব্যাপারে সিএনজি চালক মো. আনোয়ারুল করিম (৩৫) ও যাত্রী জান্নাত আরা (২০)কে আটক করে অভিযানিক দল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেকনাফে পৃথক আরেক অভিযানে উদ্ধার করা হয় ৫ লাখ পিস ইয়াবা। আটক করা হয় দুই মিয়ানমারের নাগরিককে। আটকরা হলো, খায়াংখালীর সাজিদ এবং দলিয়া পাড়ার এনাম। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গেছে। একাধিক অভিযানে মোট ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host