Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু।। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন

জামাল উদ্দীন কক্সবাজার।।
প্রকাশকাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ । এ ঘটনায় রিসোর্টটির রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করে উখিয়া থানায় নেওয়া হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

জানা যায়,শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার পাটুয়ারটেক এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। এতে ১০ পর্যটকের মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুনের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ছয়জন চিকিৎসাধীন। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত নয়জনের পরিচয় জানা গেছে। তাঁদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। নিহত নাসরিন আক্তার মুক্তা (২৯) ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। এ ছাড়া নিহত দুই পর্যটকের নাম জিহাদ হাওলাদার ও তারিকুল ইসলাম বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host