Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

একাকিত্ব নারীরাই ছিল মোরশেদ আলমের মুল টার্গেট

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাড়ি ঘরের একাকিত্ব নারীরাই ছিল বিকৃত মানসিকতার মোরশেদ আলমের মূল টার্গেট। ওইসব বাড়ির নারীদের মাথায় আঘাত করে বিকৃত মানসিকতা মেটাতো মোরশেদ আলম। এজন্য বেশির ভাগ পুরুষশূন্য বাড়ি ছিল তার মূল টার্গেট। রাত গভীর হলেই বিভিন্ন কৌশলে ঢুকে পড়তো কাঙ্খিত ঘরে। এরপর ঘুমন্ত নারীদের মাথায় আঘাত করেই বিকৃত লালসা মেটাতো সে। পুলিশ বলছে, চুরির উদ্দেশ্য থাকলেও নারীদের ওপর হামলাই ছিল তার মূল নেশা। গা শিউরে ওঠার মতো ধারাবাহিক হামলার রহস্য উদঘাটন করে গোলাম মোরশেদ ওরফে মোরশেদ আলম (২৭) কে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা পুলিশ। মোরশেদ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পাতহাট গ্রামের হইবর রহমান ওরফে হবিবরের ছেলে। বৃহস্পতিবার (১১ জুন) নওগাঁ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নওগাঁর ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা উপজেলায় কুখ্যাত মোরশেেেদর দ্বারা একই ধরনের নৃশংস হামলার শিকার হয় অন্তত ১২ জন নারী। এদের মধ্যে ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামের কলেজছাত্রী উম্মে হাবিবা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ জানুয়ারি গভীর রাতে ধামইরহাট উপজেলার নানাইচ গ্রামে হাসান আলীর বাড়িতে দেয়াল টপকে প্রবেশ করে তার মেয়ে কলেজছাত্রী উম্মে হাবিবার মাথায় টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় উম্মে হাবিবার মৃত্যু হয়। একই রাতে আরও দুটি বাড়িতে ঢুকে নারীদের ওপর একই কায়দায় হামলা চালায়।

গত ৭ ফেব্রুয়ারি একই উপজেলার জাহানপুর গ্রামের শাহিন ইসলামের স্ত্রী সুলতানা বেগমের ওপর হামলা চালানোর পর এ রাতেই আরও তিনটি বাড়িতে প্রবেশ করে নারীদের মাথায় আঘাত করে সে পালিয়ে যায়।

এ ছাড়াও গত ৭ মে বদলগাছী উপজেলার দুর্গাপুর, ঘোয়ালভিটা ও নয়নশহর এলাকায় তিনটি বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী বৃষ্টি (২০) শাহানাজ (২২), নাসরিন (১৩) কেও গুরুতর আহত করে।

সর্বশেষ গত ৪ জুন পত্নীতলা উপজেলার শিমুলিয়া ও নান্দাশ গ্রামে রোজি আক্তার (৩৭), আলতা বানু (৪৫) ও তার মেয়ে আসমা খাতুনকে (২২) লোহার শাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। এসব ঘটনায় নওগাঁর বিভিন্ন থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, ধারাবাহিক এসব ক্লুলেস ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিটের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় অপরাধ সংঘটনের ধরন বিশ্লেষণ করে সন্দেহভাজনের প্রোফাইল তৈরি করা হয়। জয়পুরহাট ও দিনাজপুর জেলার অনুরূপ ঘটনার তথ্যও সংগ্রহ করা হয়।

দীর্ঘ অনুসন্ধানের পর গত বুধবার (১০ জুন) ভোরে গাজীপুর জেলার বাসন থানার শরিফপুর কোনাপাড়া এলাকা থেকে গোলাম মোরশেদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুর জেলায় অন্তত ১৭ থেকে ১৮ জন নারীর ওপর হামলার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশ সুপার। এসব ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান। পরে আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মোরশেদ একাই বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে এসব অপরাধ সংঘটন করতেন। নারী প্রধান বা পুরুষশূন্য বাড়িগুলোকে টার্গেট করে গভীর রাতে ঘরে প্রবেশ করতেন এবং ঘুমন্ত নারীদের মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যেতেন। তার অপরাধের ধরন ছিল অত্যন্ত ভয়ংকর ও সাইকোপ্যাথিক।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুন, জেলা গোয়েন্দা শাখার ওসি হাসিবুল্লাহ হাবিব, সদর থানার ওসি আসাদুজ্জামান, ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host