মিথ্যা, বানোয়াট ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া অডিও তৈরি এবং সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওমর মোহাম্মদ অপু। আজ বৃহস্পতিবার ৪ জুন বিকাল পাঁচটার সময় ৩ নং ওয়ার্ড বিএনপি,র অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপু লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্য অপচেষ্টা চালাচ্ছে। পপি আক্তার নামে এক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের মাঝে দীর্ঘদিন
যাবৎ ক্ষোভ বিরাজ করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সমাজে মাদক ও অপরাধ প্রতিরোধের স্বার্থে পপি আক্তারকে এসব কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানানো হয়। জায়গা বিক্রিকে কেন্দ্র করে বিরোধের সুযোগ নিয়ে আধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠস্বর নকল (ভয়েস ক্লোন) করে ভুয়া অডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, প্রচারিত অডিওগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রযুক্তিগতভাবে বিকৃত করা হয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতেই এ ধরনের ডিজিটাল জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও যুবসমাজের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ওমর মোহাম্মদ অপু বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে যে নেতৃত্বের দায়িত্ব পেয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যাব, ইনশাল্লাহ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।