Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে ৩ মাস ধরে জলাবদ্ধতা দুর্ভোগে তিন শতাধিক পরিবার।। অনেকেই চলে গেছেন ভাড়া বাসায়

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

৪

ভৈরবে নেই কোন বন্যা বর্ষার জোয়ার,তারপরও তিন মাস ধরে জলাবদ্ধতার কবলে পরে দুর্বিষহ জীবন যাবন করছে কয়ক শ পরিবার।
দুর্ভোগের স্বীকার হয়ে অনেকেই ঘরবাড়ি তালা দিয়ে চলে গেছেন ভাড়া বাসায়। শিক্ষার্থীরা স্কুল যেতে না পেরে ব্যাঘাত ঘটছে পরাশুনায়। কয়েক শ বিঘা ফসলী জমি পানিতে তলিয়ে থাকায় চাষাবাদ করতে না পেরে ক্ষতির মুখে চাষীরা। শুধু চাষীই নয় পচাঁ পানির দুর্গন্ধে খামারীর ৪ শতাধিক মুরগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এর কারণ প্রভাবশালী মহলের পানি চলাচলের জন্য নির্মিত কার্লভার্টের দুটি মুখ বন্ধ করে দেত্তয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি। এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে সরকারের সু দৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা।

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার চন্ডিবেড় উত্তর পাড়া এলাকায় ৯ নং ওয়ার্ডের কান্দার পাড়ে কয়েক শ পরিবারের বসবাস। উপজেলা ও শিবপুর ইউনিয়ন সহ কয়েক গ্রামের পানি নিষ্কাসনে একমাত্র খাল হলো গাছতলা ঘাট খালটি। এই খালের পানি চন্ডিবের হয়ে ভৈরব পুর মনমরা খাল দিয়ে মেঘনা নদীর সাথে সংযুক্ত। কিছু সংখ্যক ভূমি দস্যু গাছ তলাঘাট ব্রীজের মুখে মাটি ভরাট করে বাসা বাড়ী নির্মাণ করে বন্ধ করে দেয়। কয়েক মাস আগে স্টেডিয়াম এলাকা থেকে চন্ডিবের সংযোগ সড়কের পানি নিষ্কাসনের কার্লভার্টের মুখটি বালি দিয়ে ভারাট করে দেওয়ায় পানি নিষ্কাসনের সব পথই বন্ধ হয়ে যায়। এতে করে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দর্ভোগের কবলে পড়ে কয়েক শ পরিবার। তলিয়ে যায় ধান ও সবজির জমি সহ কয়েকটি মুরগীর খামার।

ভুক্তভোগীরা বলেন, কিছু প্রভাবশালী ব্যাক্তিরা নিজেদের স্বার্থে খালের মুখটি বালি ফেলে বন্ধ করে দেওয়ায় আমাদের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারনে আমরা জয়েকশ পরিবার প্রায় তিন মাস যাবত পানি বন্ধী আছি। পানির কারনে জমিতে চাষাবাদ করতে পারচিনা। এতে করে আমরা আর্থিক ক্ষতির মুখে পড়েছি।

একাধিক গৃহিণী বলেন, রান্নাঘর আর টয়লেটের মধ্যেও পানি ডুকেছে। ফলে রান্নাবান্না বন্ধ রয়েছে। প্রায় সময়ি আমরা হোটেল থেকে খাবার কিনে এনে খেতে হচ্চে। এভাবে আর কতদিন চলবে। আমরা মারাত্মক কষ্টে আছি। আর সহ্য হয়না। প্রায় সময়ই শিশুরা পানিতে পড়ে যায়। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আতংকে আছি কখন জানি অনাকাঙ্ক্ষিত প্রাণহানির মতো দুর্গটনা ঘটে।

স্থানীয় সমাজ সেবক আক্তার হোসেন বলেন, আমরা খালের মুখের বালি সরানোর চেষ্টা করেছি। প্রভাবশালীদের চাপে কাজ বন্দ করে দিতে বাধ্য হয়েছি।

কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা অনেকদিন যাবত স্কুলে যেতে পারছি না। অনেক সময় বইখাতা ভিজে যায়। বাসায় পানি থাকায় পায়ে ঘা হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশিদ বলেন, জানতে পেরেছি ওই এলাকায় জলাবদ্ধতার বিষয়টি। লিখিত আবেদনও পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই ওই এলাকার জমাট পানি নিরসন করে মানুষের দুর্ভোগ লাগব করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host