Logo
শিরোনাম :
কুলিয়ারচরে চলাচলের গ্রামীণ রাস্তার মাঝে খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ, চরম দুর্ভোগে কয়েকটি পরিবার কুলিয়ারচরে শিক্ষক আবুল কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; কলেজ থেকে টানা ৩ বছরেও পাস করেনি কেউ! কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধূর মৃত্যু, তদন্তে বেলাবো থানা পুলিশ ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী ভৈরবে ডাকাতের হামলায় শিক্ষকসহ আহত ৩।। মোবাইল ও টাকা লুট বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ভৈরবে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড এইচ এম আজিমুল হক।। মুচলেকায় মুক্তি পেলেন কাজি ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া ভৈরবে প্রথমবার ব্যাগ পদ্ধতিতে কলা চাষ।। সফলতা দেখে আগ্রহ বাড়ছে চাষীদের

ভৈরবে নিসচার মাসব্যাপী কর্মসূচির সমাপনী দিনে রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

আলাল উদ্দিন, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির সমাপনী দিনে রোড ক্যাম্পেইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় চত্বরে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রী, চালক ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় যাত্রী, চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন আহমেদ।
নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিসচা ভৈরব শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন বিএসসি, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান এবং যুববিষয়ক সম্পাদক হাজী জামান ও নারী সড়কযোদ্ধা শিক্ষিকা খালেদা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিসচা ভৈরব শাখার কার্যকরী সদস্য শাহীনা আক্তার নিলীঠমা, তাছলিমা খাতুন লিছা, এনামুল হক, মোঃ জামাল মিয়া, হাজী মোঃ কুদ্দুস হক, লোকমান মিয়া ।
নিসচার সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুয়েল মিয়া, মোঃ আকরাম হোসেন, মোছাঃ তাসলিমা আক্তার, শফিকুল ইসলাম, আখি নুর, আব্দুল হামিদ ও মোশাররফ হোসেন। এছাড়া মানবিক কর্মী ও স্বেচ্ছাসেবী ইমরানুল হক কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি সুসজ্জিত দল, ট্রাফিক পুলিশের সদস্য এবং পরিবহন ও মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা, চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
স্লোগান: আইন মেনে চলব, নিরাপদে ঘরে ফিরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host