Logo
শিরোনাম :
কুলিয়ারচরে চলাচলের গ্রামীণ রাস্তার মাঝে খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ, চরম দুর্ভোগে কয়েকটি পরিবার কুলিয়ারচরে শিক্ষক আবুল কাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; কলেজ থেকে টানা ৩ বছরেও পাস করেনি কেউ! কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট গৃহবধূর মৃত্যু, তদন্তে বেলাবো থানা পুলিশ ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী ভৈরবে ডাকাতের হামলায় শিক্ষকসহ আহত ৩।। মোবাইল ও টাকা লুট বাঞ্ছারামপুরে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ভৈরবে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড এইচ এম আজিমুল হক।। মুচলেকায় মুক্তি পেলেন কাজি ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া ভৈরবে প্রথমবার ব্যাগ পদ্ধতিতে কলা চাষ।। সফলতা দেখে আগ্রহ বাড়ছে চাষীদের

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আল আমিন সৈকত নিহত

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন। তিনি পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ছিলেন।

গতকাল রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তরা আল আমিন সৈকতকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে আল আমিন সৈকতের ওপর অতর্কিতভাকে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে সৈকতকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান বলেন, রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host