Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে ইজিবাইকের বডি তৈরির কারখানায় আগুন

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
Oplus_131074

ভৈরবে ইজিবাইকের বডি তৈরির কারখানায় আগুন

কিশোরগঞ্জের ভৈরবে একটি ইজিবাইকের বডি তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গ্যারেজের মালিক।

১৬ জুন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আমলাপাড়া পাকিস্তান মোড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব নদীঘাট ও ভৈরব বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গ্যারেজের মালিক নাঈম মিয়া জানান, তার গ্যারেজে অটোরিকশা মেরামতের পাশাপাশি পুরোনো বডি তৈরির কাজ করা হয়। রড বাঁকানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হওয়ায় আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডে গ্যারেজের দুটি রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ মিয়া বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার কিছু সময় পর তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভৈরব বাজার এলাকায় দীর্ঘদিনের যানজটের কারণে জরুরি সেবা প্রদানকারী যানবাহনের চলাচলে প্রায়ই সমস্যা হয়। যানজট নিরসন করা গেলে ফায়ার সার্ভিস আরও দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host