Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর পুলিশের কথিত সোর্স বুলবুল ডিবির হাতে আটক

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের নাম ভাঙ্গিয়ে মাদক কারবারীদের কাছ থেকে অর্থ আদায় সাধারণ মানুষকে হয়রানি সহ নানান অভিযোগ তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর
পুলিশের কথিত সোর্স বুলবুল ওরফে বুলু মিয়াকে আটক করেছে ডিবি। গতকাল রোববার রাত আনুমানিক সাড় ১২ টার সময় কিশোরগঞ্জের ডিবি পুলিশ তাকে তার নিজ বাসা থেকে আটক করে। বুলবুল মিয়া উপজেলার শ্রীনগর গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে । বুলবুল আটকের খবরে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ডিবির পরিদর্শক -১ মোঃ বাহার মিয়া তাকে আটকের বিষয়টি স্বীকার করেছে।

গত ২০ অক্টোবর “ভৈরবে পুলিশের নাম ভাঙ্গিয়ে সোর্স সেজে অর্থ আদায়” অতিষ্ঠ এলাকাবাসী। সংবাদটি প্রকাশের ৫ দিন পর তাকে ডিবি আটক করে কিশোরগঞ্জ নিয়ে যায়। বিভিন্ন অভিযোগের বিষয়ে আজ সোমবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি জানায়।
গত ১৯ অক্টোবর উপজেলার শ্রীনগর ইউপি মেম্বার মোঃ মানিক মিয়া এলাকাবাসীর পক্ষে ভৈরব থানায় মোঃ বুলবুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তার যতরকম প্রতারনা ও পুলিশের সোর্স সেজে মাদক ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় তুলে ধরা হয়। এমনকি তার ভাই সেনাবাহিনীতে কর্মরত ও এক পুলিশের এসপি তার আত্মীয় পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। তার প্রতারণাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে বলে অভিযোগে বলা হয়। গত ১৪ অক্টোবর বুলবুল এলাকার এক ব্যক্তিকে টাকার জন্য গাছে বেঁধে রাখে। পুলিশের সাথে তার সখ্যতা ছিল বলে পুলিশ তার বিরুদ্ধে কোনরকম আইনগত ব্যবস্থা গ্রহন করতনা, এমন অভিযোগও আছে। তার ভয়ে এলাকার মানুষ তাকে কিছুই বলতনা। মানিক মেম্বার ভৈরব থানায় অভিযোগ দেয়ার ৬ দিন পরও অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মাহবুবুর রহমান তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়নি।

এবিষয়ে কিশোরগঞ্জের ডিবি -১ পরিদর্শক মোঃ বাহার মিয়া জানান, পুলিশ সুপারের নির্দেশে আমরা তাকে রোববার রাতে তার ভৈরবের বাসা থেকে আটক করেছি। এখন জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ করার পর পুলিশ সুপার মিজানুর রহমান শেলি সিদ্ধান্ত নিবেন তার আটকের বিষয়ে কি ধরনের আইনগত ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host