Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

বাঞ্ছারামপুরে ২৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।। প্রাইভেটকার জব্দ

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২৮ কেজি গাঁজাসহ সামীর মিয়া নামে মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। সামীর মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে।

জানা যায়, ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস দল ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকার আটক করে। পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে ভেতর থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে মাদক কারবারিকে গ্রেফতার করে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host