বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানে মুগ্ধ করল ছোট্ট আদিত্য। নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় নজরুলগীতি গেয়ে প্রথম স্থান অধিকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাত আল ইমরান খান থেকে পুরস্কার গ্রহণ করেছে সে।
আদিত্যর এই অর্জনে গর্বিত পুরো বাঞ্ছারামপুর।
ছোট্ট আদিত্য চন্দ্র দাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সবার মুখে মুগ্ধতার হাসি।
আদিত্য চন্দ্র দাস,শ্রেণি: ৪র্থ শ্রেণি
বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাত্র ৪র্থ শ্রেণির ছাত্র হয়েও নজরুলের গানের গভীরতা ও সুরের মূর্ছনায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আদিত্য। তার কণ্ঠে নজরুলগীতি শুনে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, _”আদিত্য ছোটবেলা থেকেই গানের প্রতি খুব আগ্রহী। ওর কণ্ঠে নজরুল, রবীন্দ্রসঙ্গীত দুটোই অসাধারণ লাগে। আজ ও আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে।”_
আদিত্যর মা বলেন, _”ও বাসায় সবসময় গুনগুন করে গান গায়। আজ ইউএনও স্যারের হাত থেকে পুরস্কার পেয়ে ওর স্বপ্ন আরও বড় হয়েছে।”_
অনুষ্ঠানে অতিথীরা বলেন,
“তোমার মতো ছোট ছোট শিল্পীরাই আগামীর নজরুলকে বাঁচিয়ে রাখবে। লেখাপড়ার পাশাপাশি গানের চর্চা চালিয়ে যাও। বাঞ্ছারামপুরের নাম তুমি একদিন দেশব্যাপী ছড়িয়ে দেবে।”_
পুরস্কার হাতে পেয়ে আদিত্য জানায়, _”আমি বড় হয়ে নজরুলের মতো বড় শিল্পী হতে চাই। সবার জন্য