Logo
শিরোনাম :
ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫ ভৈরবে ইউনিব্লক রাস্তা নির্মাণসহ ২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে,,ওসি মাহবুবুর রহমান. . . . . কুলিয়ারচরে বিএনপির দলীয় কার্যালয়ের নিচে ছাপাখানায় আওয়ামী লীগের ব্যানার তৈরির অভিযোগে আটক ১ কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো

কুলিয়ারচরে ব্যতিক্রমী উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

রাজনীতির প্রচলিত ধারা মানেই শোভাযাত্রা, মিছিল আর সমাবেশ-এমন চিরাচরিত দৃশ্যপটের বাইরে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ দেখা গেল কিশোরগঞ্জের কুলিয়ারচরে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের শোডাউন বা জনস্রোতের বাইরে গিয়ে শহরের অলিগলি পরিষ্কারের কাজে নেমেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কুলিয়ারচর পৌর শহরে এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটনের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

এর আগে দুপুর ১২টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কুলিয়ারচর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন। একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়তে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেন তারা।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদৎ হোসেন শাহ আলম শাহ্ আলম সহ বিএনপি, যুবদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবার চিরাচরিত রাজনৈতিক কর্মসূচির বাইরে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, রক্তদান, চিকিৎসাসেবা এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৭ ও ২৮ অক্টোবর দেশজুড়ে এসব জনকল্যাণমূলক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

কুলিয়ারচরের এই পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে আয়োজকেরা জানান, কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ না থেকে শহর ও এলাকার সাধারণ মানুষের কল্যাণে ইতিবাচক কিছু করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, নেতাকর্মীদের এমন পরিচ্ছন্নতা অভিযান দেখে সাধারণ মানুষের মধ্যেও নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার সচেতনতা আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host