Logo
শিরোনাম :
ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের জুনাইদ আহমেদ নিহত বলরামপুরে তিতাস মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন ও আনন্দময় মিলনমেলা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ভৈরবে ১০ ফুট লম্ভা গাঁজা গাছ সহ আটক হলেন গাঁজাচাষী হেলাল মিয়া ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ গ্রেপ্তার ভৈরব থানার নারী পুলিশ সদস্য সাঈদা আক্তারের মৃত্যু ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

কক্সবাজার উখিয়ায় সীমান্তপথে আসা ১ লাখ ইয়াবা জব্দ, দুই যুবক আটক

জামাল উদ্দীন কক্সবাজার।।
প্রকাশকাল : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন- জীম্বংখালী নয়াপাড়া এলাকার মো. সোহেল রানা (২১) ও মো. মামুন (২১)।
বিজিবি জানায়, মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তি হাতে পোটলা নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সন্দেহ হয়। তাদের থামার সংকেত দেওয়া হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।
আটকদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন থেকে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host