Logo
শিরোনাম :
কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ ভৈরব থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি ‘টায়ার ব্লাস্ট’ ভৈরবে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরবে কি সম্ভাবনাময় শাহীন? শিক্ষকের মাতৃত্ব জাগাল নতুন আশার আলো ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দেড় ঘণ্টার চেষ্টায় চালক উদ্ধার কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

অষ্টগ্রামে আব্দুল্লাপুরে জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ১০ জুন, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের দক্ষিণপাড়া ভোলা কাজীর বাড়িতে ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আমির মিয়া গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জিলানী মিয়া অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
১০ জুন মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায় ২০ ডিসেম্বর ১৯৬৫ সালের ১৮৬০ নং দলিল মূলে ক্রয়কৃত জায়গা জিলানী মিয়া ভোগ দখলে রেখে বিভিন্ন জাতের ফলজ গাছ লাগিয়ে বসবাস করে আসছে। কিন্তু প্রতিবেশী আমির মিয়া গংরা জোর পূর্বক ওই জায়গাতে ঘর নির্মাণ করে। ঘর নির্মাণে বাঁধা দিলে উল্টো খুন জখমের হুমকি দেয়। আতঙ্কে জীবন যাপন করছে ভুক্তভোগী পরিবার। এলাকার গন্যমান্য ব্যাক্তিদের কাছে বিষয়টি সমাধানের জন্য বারবার গেলেও তাদের ভয়ে কেউ কথা বলতে আসে না।
অভিযুক্তরা হলেন,আঃ লফ মিয়ার ছেলে দানিছ মিয়া (৬৫) আমির মিয়া(৪৬) জামির মিয়া(৪৪) মতিউর মিয়া (৩৬)গং।
ভুক্তভোগী জিলানী মিয়ার দাবি, ১৯৬৫ সালের দলিলমূলে ক্রয়কৃত জায়গা দীর্ঘদিন ধরে ভোগদখলে রেখে তারা বসবাস করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী আমির, দানিছ, জামির ও মতিউর মিয়া জোরপূর্বক ওই জায়গায় ঘর নির্মাণ করেন। এতে বাধা দিলে উল্টো খুন-জখমের হুমকি দেওয়া হয়। বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি সমাধানের জন্য বারবার গেলেও অভিযুক্তদের ভয়ে কেউ এগিয়ে আসছেন না। নিরুপায় হয়ে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে কাগজপত্র যাচাই-বাছাই করে বিষয়টি মীমাংসার দাবি জানান।
অন্যদিকে অভিযুক্ত আমির মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পরিবার প্রায় ২৫ বছর আগে জায়গাটি ক্রয় করেছে এবং বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তিনি দাবি করেন, “এতদিন জিলানী মিয়া তাদের কোনো দলিল আছে বলে উল্লেখ করেননি।
এ বিষয়ে আব্দুল্লাহপুর ইউনিয়নের সাবেক মেম্বার শুক্কুর আলী বলেন, জিলানী ও আমির দুজনেই আমার আত্মীয় দুপক্ষের জায়গা নিয়ে বিরোধের বিষযটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হবে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, আব্দুল্লাহপুরে জায়গায় নিয়ে দুপক্ষ বিরোধের ঘটনায় জিলানী মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host