Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক

নিউজ ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের কামারকান্দা গ্রামে গাছের গুড়া, পচন আর পাতা ঢলে পড়া রোগে শীতকালীন সবজি চাষ করে লোকসানে পড়েছেন প্রায় বিশ থেকে ত্রিশজন কৃষক। স্থানীয় কৃষি অফিসের লোকজনের দেওয়া পরামর্শে বিভিন্ন ঔষধ ব্যবহার করেও রক্ষা হচ্ছে না ঢলে পড়া চারাগাছগুলো। চারা রোপণের কিছুদিন পরই দেখা দেয় কোনটার গুঁড়া পচন ধরা আবার কোনটার পাতা ঢলে পরা। একটু লাভের আশায় একাধিকবার চারা রোপণ করেও পাচ্ছে না এর কোনো সুফল। একই জাতের চারা একাধিকবার লাগানোর পরও টেকানো যাচ্ছে না চারাগুলো। এতে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। টমেটো, মুলা, আলু, মরিচ,লম্বা বেগুন, ঢেঁড়স সহ শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ করা হয়েছিল। সবগুলো চারাই রোপণের পনেরো বিশ দিন পর ধীরে ধীরে কোনোটার গুঁড়া পচন ধরে, আবার কোনোটার পাতা ঢলে মরে যাচ্ছে। এটা কোন ধরনের রোগ তাও বলতে পারছে না কৃষক থেকে শুরু করে স্থানীয় কৃষি অফিসের লোকজন। এমন অবস্থা দেখে চাষাবাদে হতাশা দেখা দিয়েছে কৃষকদের মাঝে। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে চাষাবাদে মুখ ফিরিয়ে নেবে স্থানীয় কৃষক। লোকসান কাটিয়ে আবারও যেন চাষাবাদ করতে পারে সেজন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন স্থানীয় কৃষকরা।
শ্রীনগর ইউনিয়নের কামারকান্দা গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, উপ-সহকারী কৃষি অফিসার টিপু সুলতানের পরামর্শে কোকো পিটের চারা এনে মালচিং পদ্ধতিতে টমেটোর চারা লাগিয়েছি। লাগানোর বিশ পঁচিশ দিন পর ফুল আসতে শুরু করে। আর ঐ সময়ই গাছগুলো মরে যেতে শুরু করে। পরে গাছগুলো তুলে ফেলে দিয়ে আবারও লাগিয়েছি। ঐগুলোও মরে গেছে। এভাবে পর পর আমি পাঁচবার চারা লাগিয়েছি। শেষবার লাগানোর পর মোনোজিং, রোস্তম, এমোপি, ছালোবুরণ কীটনাশক ঔষধ ব্যবহার করেছি। এর আগে জমিতে টিএসপি, পটাশ ও চুন দিয়ে জমি প্রস্তুত করেছি। এরপরও চারাগুলো মরে যাচ্ছে। মরিচ, কপি ও মুলা লাগিয়েছি, এগুলোরও একই অবস্থা।
কৃষানি হেলেনা বেগম বলেন, মরিচ লাগিয়েছিলাম এটা মাইর গেছে। পরে আলু লাগিয়েছি, সেটাও মাইর গেছে। মানুষের কাছ থেকে জমি বর্গা নিয়ে কিস্তি থেকে টাকা তুলে চাষাবাদ করেছিলাম। সবগুলোই নষ্ট হয়ে গেছে। এখন না পারি কিস্তি দিতাম আর না পারি জমিতে সার দিতে। এখন ঘরের ভাত জোগান দিতেই হিমশিম খেতে হবে।

অপর কৃষানি জরিনা বলেন, আমি এক বিঘা জমিতে দুই তিনবার করে মরিচ লাগিয়েছি। কোনোটাই টিকে না। পরে তিনবার টমেটোর চারা লাগিয়েছি। সেগুলোও মাইর গেছে। চারাগুলো অনেক দূর থেকে আনতে হয় বলে আমার অনেক টাকা যাতায়াত খরচ হয়েছে। এবার আমি চাষাবাদ করে লোকসানে পড়েছি।
কৃষক মোখশেদ মিয়া বলেন, আমি আমার জমিতে খাটা করে আট হাজার মরিচের চারা উৎপাদন করেছি। সে চারাগুলো রোপণের কিছুদিন পর গুঁড়া পচন ধরে নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া থেকে তিন টাকা পিস হিসেবে সাত হাজার টমেটো চারা এনেছি। এতে আমার বাইশ হাজার টাকা খরচ হয়েছে। সে চারাগুলোও নষ্ট হয়ে গেছে। এ এলাকার অনেকেরই জমির চারা নষ্ট হয়ে গেছে। জমিতে যেটা লাগাচ্ছি সেটাই মরে যায়। কৃষি অফিসারের লিখে দেওয়া ঔষধ এনে জমিতে দিই ঠিকই কিন্তু তাতেও কোনো কাজ হয় না।
কৃষক সহিদ মিয়া বলেন, আমি নিজে খাটা করে টমেটোর চারা উৎপাদন করেছি। চারা রোপণের পনেরো দিন পর পাতা ঢলে পড়ে মারা যায়। পরবর্তীতে আবারও লাগিয়েছি, সেগুলোও মরে গেছে।
শিশুকিশোর উদ্যোক্তা কাউছার মিয়া বলেন, আধা বিঘা জমিতে লম্বা বেগুন ঢেড়শ লাগিয়েছি সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। দুইবার করে মরিচের চারা লাগিয়েছি, সেগুলোও মরে গেছে। এ বছর চাষাবাদ করে আমার বিশ পঁচিশ হাজার টাকা নষ্ট হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, শীতকালীন সবজি চাষ করে এখানকার অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার যেন কৃষকদের প্রতি কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়ায়।
উপ-সহকারী কৃষি অফিসার টিপু সুলতান বলেন, চারাগুলো বীজতলা থেকে মূল জমিতে লাগানোর কিছুদিন পরই নষ্ট হয়ে যাচ্ছে। কীটনাশক ও ছত্রাক ছিটানোর পরও কোনো ফলপ্রসূ হচ্ছে না। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।
উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন,উপজেলার পৌরসভা ও ইউনিয়নে শীতকালীন আগাম সবজি চাষ শুরু হয়েছে। মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা আছেন, তারা কৃষকদের উঠান বৈঠক ও প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন রোগ বালাই ও পোকা মাকড়েরর উপদ্রব সম্পর্কে পরামর্শ অবহিত করছেন। শীতকালে বেশিরভাগ টমেটো,আলু, বেগুন,মুলা,শিম, মরিচ বেশি চাষাবাদ হয়। এই সময়টাতে বিশেষ করে পাতা মরা ও পাতা কোঁচকানো গাছ ঢলে পড়া রোগ মাঝে মধ্যে দেখা দেয়। এই সমস্ত রোগ দেখা দিলে উপ-সহকারী কৃষি অফিসারগণ মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ পরামর্শ দিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host