Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন

জয়নাল আবেদীন রিটন ।।
প্রকাশকাল : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সূর্য পূজা বা ছট পূজা। আজ সোমবার (১৬ নভেম্বর) ভোরে মেঘনা নদীর পাড়ে ত্রি-সেতু এলাকায় এই পূজার মূল অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ব্রতী নারী-পুরুষ ও পুণ্যার্থীরা নদীর ঘাটে সমবেত হয়ে সূর্যদেবের আরাধনা করেন।
জানা গেছে, ছট পূজা বা সূর্য পূজা মূলত হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রচলিত একটি প্রাচীন ধর্মীয় সংস্কৃতি। এই পূজাকে কেন্দ্র করে সম্প্রদায়ের মায়েরা সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় টানা কঠোর উপবাস ব্রত পালন করেন। উত্তর ভারতের বিহার, বেনারস, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে এই উৎসব ব্যাপকভাবে পালিত হলেও ভৈরবের হরিজন ও রবিদাস সম্প্রদায়ের পূর্বপুরুষদের আদি নিবাস ভারতের বিহার ও ঝাড়খণ্ড প্রদেশ হওয়ায় তাঁরা দীর্ঘ ৫০ বছর ধরে ভৈরবে এই ঐতিহ্য ধরে রেখেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁরা মেঘনা নদীর ঘাটে সমবেত হয়ে পূজার্চনায় অংশ নেন।
জানা যায়, ছট পূজা মূলত সূর্যদেব ও ছঠী মাইয়ার উপাসনাকে কেন্দ্র করে পালিত হয়। এ উৎসবে ব্রতীরা পরিবারের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় কঠোর নিয়ম মেনে চলেন। ‘নহায়-খায়’, ‘খরনা’, ‘সন্ধ্যা অর্ঘ্য’ ও ‘ঊষা অর্ঘ্য’—এই চারটি পর্যায়ের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়। বাঁশের তৈরি ডালা ও কুলোয় ফলমূল, আখ, নারকেল, কলা এবং ঐতিহ্যবাহী ঠেকুয়া সাজিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়।
উত্তর ভারতের পাশাপাশি ভৈরবের এই সম্প্রদায়ের মানুষের মধ্যেও সূর্যদেব ও সূর্যের বোন ‘ছঠী মাইয়া’র প্রতি গভীর শ্রদ্ধা ও উপাসনা নিবেদনের মধ্য দিয়ে প্রতিবছর এই পূজা উদযাপিত হয়ে আসছে। মেঘনার তীরবর্তী ত্রিসেতু এলাকায় ভোরে ভক্ত ও পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় এই আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ বিষয়ে ভৈরব পূজা উদ্‌যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও হরিজন ও রবিদাস সম্প্রদায়ের নেতা আজাদ লাল বলেন, “বহু বছর আগে আমাদের পূর্বপুরুষেরা পরিবার নিয়ে ভারত থেকে ভৈরবে আসেন। তখন ৩-৪টি পরিবার থাকায় সূর্য পূজা বা ছট পূজা ছোট পরিসরে উদযাপিত হতো। দীর্ঘ ৫০ বছর ধরে পালিত হওয়া এই পূজা হরিজন ও রবিদাসদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এখন আমাদের বড় উৎসবে পরিণত হয়েছে। ১৬ নভেম্বর ভোরে ঊষা অর্ঘ্যের মধ্য দিয়ে চারদিনের সূর্য পূজা শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host