Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড এইচ এম আজিমুল হক।। মুচলেকায় মুক্তি পেলেন কাজি

জয়নাল আবেদীন রিটন ।।
প্রকাশকাল : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরবে অপ্রাপ্ত (১৩) বছর বয়সী কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক। এ সময় কিশোরীর পরিবার ও বিবাহ পড়ানোর জন্য যাওয়া কাজীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ২ নভেম্বর সোমবার দুপুরে পৌর শহরের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত পরিবারের সদস্যদের ও কাজীকে আটক করেন। বিকেল ৫টায় ভূমি অফিস কার্যালয়ে লিখিত মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
অভিযুক্তরা হলেন—পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া এলাকার জুনাঈদ মিয়া ও স্থানীয় কাজী মো. উসমান গণি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চণ্ডিবের উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল জুনায়েদ মিয়ার পরিবারে। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। ঘটনাস্থলে কাজী উসমান গণিকে আটক করা হয়েছে। তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে পড়াতে পারেন না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর বরপক্ষ আমাদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। অন্যদিকে কিশোরীর বাবা কিশোরীর পড়াশোনা চালিয়ে যাওয়া ও বাল্যবিয়ে না দেওয়ার অঙ্গীকার করেছেন। এদিকে বিবাহ পরিচালক কাজী উসমান গণি তাঁর অপরাধ স্বীকার করেছেন। দুজনের কাছ থেকেই মুচলেকা নেওয়া হয়েছে।
এ এইচ এম আজিমুল হক বলেন, সমাজে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের প্রবণতা বেড়েই চলেছে। এতে করে অপ্রাপ্তবয়স্ক মেয়েটি বিয়ের পর নানাবিধ জটিলতার সম্মুখীন হয়। সন্তান জন্ম দিতে গিয়ে তাদের মৃত্যুও হয়। প্রতিটি নাগরিকের দায়িত্ব সচেতন হওয়া। আমাদের সচেতনতাই পারে সমাজ থেকে বাল্যবিয়ে বন্ধ করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host