কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ইঞ্জিন ছাড়াই সয়ংক্রিয়ভাবে বগি ছুটে যায় ফ্লাট ফরমের বাহিরে। প্লাটফর্ম পার হওয়ার পর বগির গার্ড উমর আলীর তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। এই ঘটনার জন্য দায়ী সহকারী স্টেশন মাষ্টার (কেবিন) মুস্তাফিজুর রহমান ভূয়া। তার অধক্ষতা আর দূরদর্শিতার অভাবই পরিলক্ষিত হয়েছে বগি ছূটে যাওয়ার ঘটনায়। এই ঘটনার পর সময় টিভির সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিকরা তার কেবিনে গিয়ে উক্ত বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের তথ্য দিতে বাধ্য নন বলে অসদাচারণ করেন। এক পর্যায়ে তিনি চরম ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের সাথে অশালীন আচরণ সহ সাংবাদিকদের কেবিন থেকে চলে যেতেও বলেন। ২৯ অক্টোবর সন্ধা আনুমানিক সাড়ে সাতটার সময় সহকারী সেষ্টশন মাষ্টার মোস্তাফিজুর রহমান ভূঞা সাংবাদিকদের সাথে অসদাচারন করেন।
ভৈরব স্টেশন মাষ্টার মোঃ ইউছুফ জানান কিশোরগঞ্জ এক্সপ্রেস ৫টা২০ মিনিটে কুলিয়ারচর স্টেশন ত্যাগ করে ৬টা ১০ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছে। ট্রেনটি ২০ মিনিটে ভৈরবে পৌছার কথা সেখানে ৫০ মিনিট সময় নেওয়ার কারণ অনুসন্ধান না করেই সহকারী কেবিন মাষ্টার মোস্তাফিজুর রহমান ভূঞা ইঞ্জিন বিচ্ছিন্নের নির্দেশ দেন। ইঞ্জিন বিচ্ছিন্ন করার পর পরই বগি সয়ংক্রিয় ভাবে পিছনের দিকে যেতে থাকে এবং প্লাটফরম পার হয়ে আউটার সিগনাল এলাকায় চলে যায়। গার্ডের ত্বরিত হস্তক্ষেপ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। নাম প্রকাশে অনিচ্ছুক ভৈরব রেলত্তয়ে স্টেশনের একাধিক কর্মচারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত চান এবং ভৈরবে অদক্ষ কেবিন মাষ্টার মোস্তাফিজকে ভৈরব থেকে অপসারণের দাবী জানান।
এই ব্যাপারে ভৈরব স্টেশন মাষ্টার মোঃইউছুফ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন এই ধরনের আচরণ কারো জন্যই কাম্য নয়। তাই তিনি বিষয়টি জন্য ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের আস্বস্ত করেন।