ফসলি জমিতে আলোক ফাঁদ ব্যবহারে সনাক্ত হচ্ছে ক্ষতিকারক ও উপকারি পোকা। সে মতে ব্যবস্থা নেয়ায় বাড়ছে ফসলের উৎপাদন। লাভবান হচ্ছে কৃষক। পুরনো ধারণায় কীটনাশক ব্যবহারে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশের ভারসাম্য তেমনি ক্ষতি হচ্চে জমির।
ক্ষতিকারক পোকা সনাক্ত করতে না পারায় কমে আসে উৎপাদনে। চাষাবাদে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের লাভবান করতে কৃষি অফিসের পরামর্শে জমিতে এখন ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তির আলোক ফাঁদ।
কিশোরগঞ্জের ভৈরবে রোপা আমন ধানে ক্ষতিকর ঘাস ফড়িং সহ অন্যান্য পোকামাকড় সনাক্তকরণে, অনুষ্ঠিত হলো আলোক ফাঁদ প্রদর্শনী। উপজেলা কৃষি অফিসের আয়োজনে শহরের দড়িচন্ডিবেড় এলাকার রোপা আমনের মাঠে এই আলোর ফাঁদ প্রদর্শিত হয়। এই সময় ওই এলাকার কৃর্ষক ও কৃষাণী সহ উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই আলোর ফাঁদ তৈরিতে খরচ খুবই কম। আলোর ফাঁদ ক্ষতিকর পোকামাকড় সনাক্তকরণে কার্যকরি।
কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় ২ হাজার ৪ শত ৬৫ হেক্টর জমিতে রোপা আনমনের আবাদ করা হয়েছে। এই রূপা আমনে ক্ষতিকর,ঘাস ফড়িং সহ অন্যান্য ক্ষতিকর পোকামাকড় সনাক্ত করতে ২২ টি ব্লকে ভাগ করা হয়েছে। ক্ষতিকর পোকামাকড়ের আক্রমন ধরা পড়লে সাথে সাথেই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। আলোরফাঁদ তৈরিতে মাত্র তিনটি খুটি একটি বাল্ব ও একবল পানি আর সামান্য তার দিয়ে বিদ্যুৎতিক সংযোগ ুিদতে হয়।
কৃষাণী জুলেখা বলেন, ক্ষতিকারক পোকা কোনটা সেটা আমরা চিহ্নিত করতে পারিনা। এই আলোর ফাঁদের মাধ্যমে ক্ষতিকারক ও উপকারি পোকাগুলো আমরা চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারি বলে একদিকে যেমন আমাদের জমির উপকার হয় অপরদিকে আমরা অধিক ফলন পেয়ে থাকি। এ বিষয়ে মাঠ পর্যায়ের কৃষি অফিসারগণ আমাদের পরামর্শ দিয়ে থাকেন।
কৃষক রমিজ উদ্দিন বলেন, আলোর ফাঁদের মাধ্যমে জমিতে ক্ষতিকারক ও উপারকারি পোকা সনাক্ত করা সম্ভব হয়। সেই মতে কৃষি অফিসাররা আমাদের সহযোগিতা করে বলে অধিক ফলন পেয়ে থাকি।
উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, আলোর ফাঁদ হচ্ছে একটি আধুনিক প্রযুক্তি। এ প্রযুক্তির মাধ্যমে জমিতে ক্ষতিকারক ও উপকারি পোকা সনাক্ত করা যায়। সনাক্ত করার পর আমরা অফিস থেকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে থাকি। এতে কৃষকরা উপকৃত হয়। কৃষক ও মাঠ পর্যায়ের কৃষি অফিসারদের উপস্থিতিতে আলোর ফাঁদটি তৈরি করা হয়। এটি মূলত করা হয় যে ক্ষতিকারক মাজরা পোকা, ঘাষ ফড়িং ও বাদামী পোকাগুলো আছে সেগুলোর উপস্থিতি নির্ণয়ের জন্য। আলোক ফাঁদ করার কারণে সহজেই ক্ষতিকারক পোকাগুলোর উপস্থিতিতি নির্ণয় করা যায়। ক্ষতিকারক পোকা চিহ্নিত করে কীট নাশক ব্যবহার করলে কৃষকরদের উৎপাদন খরচ কমে আসে। তিনটি খুটি, প্লাষ্কিটের বল কিংবা বালতি, একটি বাল্ব ও কয়েকগক তার দিয়ে তৈরি করা যায় একটি আলোর ফাঁদ। অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করা না হলে কৃষকরা লাভবান হতে পারবে।