Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের আলী আকবরী এলাকায় অবস্থিত মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ অক্টোবর বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. আমির উদ্দিনের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা শিক্ষক কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. সালাউদ্দিন লিচু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হক, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহমেদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান ভূঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক মাহমুদা খান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পরিচিতি সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলমসহ নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. আমির উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুর রহমান, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ অহিদুজ্জামান ও অভিভাবক প্রতিনিধি রুমা আক্তারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host