ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোরশেদুল আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক শাহীন আহমেদ সাজু ও বিশিষ্ট সমাজসেবক মোঃ বেদন মিয়া।
আজ নবীনগর থানায় ওসি মহোদয়ের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, “পুলিশ জনগণের বন্ধু। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে সাংবাদিক ও সমাজসেবকদের সহযোগিতা অপরিহার্য। যে কোনো অপরাধের সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সমাজসেবক মোঃ বেদন মিয়া ও সাংবাদিক শাহীন আহমেদ সাজু ওসি মহোদয়ের আন্তরিকতা ও মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বাম থেকে – সমাজসেবক মোঃ বেদন মিয়া, সাংবাদিক শাহীন আহমেদ সাজু এবং নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী।