Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আরিফুল ইসলামের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর, ২০২৬, সোমবার বাদ এশা নিসচা কার্যালয় চত্বরে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

​নিসচার সহ-সভাপতি জসিম উদ্দিন রবীন-এর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন ভৈরব উপজেলা উলামা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন।

​অনুষ্ঠানে সবার নিকট দোয়া কামনা করে আলোচনা করেন— ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমান্ডার তোফাজ্জল হক, নিসচার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন ও প্রভাষক ইমরান হোসাইন, অর্থ সম্পাদক মো. জাকির হোসাইন বিএসসি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আবেদ হোসেন পলাশ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা বেগম দীপালী এবং যুব বিষয়ক সম্পাদক হাজী জামান।

​এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য রুবিনা আক্তার, শফিকুল ইসলাম, মো. জামাল মিয়া, হাজী মো. কুদ্দুস এবং সাধারণ সদস্য মো. কাজল মিয়া, মো. জুয়েল মিয়া, মো. শফিকুল ইসলাম ও তোফাজ্জল হোসেন প্রমুখ।

​দোয়া মাহফিলে বক্তারা মো. আরিফুল ইসলামের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন এবং সংগঠনের পক্ষ থেকে ভৈরববাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host