Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৪

জামাল উদ্দীন কক্সবাজার।।
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিজিবির পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) রাতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির দায়িত্বপূর্ণ হোয়াইক্যং চেকপোস্ট ও উলুবনিয়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে সন্দেহভাজন একটি ডাবল কেবিন পিকআপে তল্লাশি চালানো হয়। মৌলভীবাজার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে গাড়িটির পেছনের আসনের কভারের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
অন্যদিকে, একই রাতে প্রায় ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যংয়ের উলুবনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সেখানে আগে থেকে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং কাটাখালির বক্কর আহমেদের ছেলে শাকিল (২২), মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), চট্টগ্রামের ডবলমুরিং থানার গোসাইলডাঙ্গা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১) এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিদ্দিকের ছেলে খায়রুল আমিন (২৪)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host