Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

কুলিয়ারচরে মাদক সেবনের অভিযোগে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

শরিফুন্নেছা শুভ্রা, কুলিয়ারচর।।
প্রকাশকাল : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক সেবনের অভিযোগে হোসেন (৩৯) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাদকবিরোধী অভিযানের পর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত হোসেন কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর মহল্লার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে হোসেনকে আটক করে। পরবর্তীতে তাঁকে কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইজাজুল হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রি বন্ধে থানার পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে গত ১৪ অক্টোবরও কুলিয়ারচরে এক বিশেষ অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক কারাদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host