Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায় মাদক ব্যবসায়ীদের মদদ দেয়া সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ

মিজানুর রহমান পাটোয়ারী, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশকাল : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায় মাদক ব্যবসায়ীদের মদদ দেয়া সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে শ্রীনগর ইউনিয়নের বুলবুল মিয়ার বিরুদ্ধে। দীর্ঘদিন যাবত বুলবুল মিয়ার এমন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। বুলবুলের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে মানিক মিয়া মেম্বার একটি লিখিত অভিযোগও দিয়েছে ভৈরব থানায়।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত বুলবুল এলাকায় নিজের প্রভাব বিস্তার করতে নানা কৌশল ব্যবহার করেন। তার ভাই সেনাবাহিনীতে কর্মরত এবং নিকটাত্মীয় পুলিশের এসপি পদে রয়েছেন এমন ভুয়া পরিচয় দিয়ে তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রাখেন।

শ্রীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, বুলবুল দীর্ঘদিন ধরে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা তুলছেন। অতীতেও তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করেছেন। এছাড়া বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশি হয়রানির নেপথ্যেও তার হাত রয়েছে।
তিনি আরো জানান, বুলবুল যে পুলিশের নামে নিয়মিত টাকা তোলেন, সে বিষয়টি এলাকার অনেকেই জানেন।

শ্রীনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিপন মিয়া বলেন, বুলবুল মিয়াকে ছাড়া পুলিশ দলীয় কোনো নেতাদের চেনেনা এমনকি চেনার চেষ্টাও করেনা। এসুযোগে বুলবুল পুলিশের ছত্রছায়ায় থেকে এলাকার মানুষকে হয়রানি করে। এজটা তুচ্ছ ঘটনাকেও বুলবুল প্রশাসন পর্যন্ত নিয়ে সে আর্থিকভাবে লাভবান হয়। আমি প্রশাসনকে অনুরোধ করব এলাকা কোন ঘটনা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচায় করার জন্য।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শ্রীনগর গ্রামে পুলিশ প্রবেশ করলেই বুলবুলের সঙ্গে যোগাযোগ করা হয় এমন গুঞ্জন রয়েছে মানুষের মুখে মুখে।

পুলিশের অভিযানের আগাম বার্তা দিয়ে তিনি মাদক ব্যবসায়ীদের দ্রুত টাকা পাঠানোর চাপ দেন। চাহিদা অনুযায়ী টাকা না দিলে তাদের মামলায় ফাঁসানো বা গ্রেপ্তারের ভয় দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে।

সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বুলবুল মিয়া বলেন, পুলিশ আমার গ্রামে ঢুকলে আমাকে ফোন দেয় এটি সত্য। তবে পুলিশের নামে চাঁদাবাজি বা টাকা তোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মানিক মিয়া বলেন, বুলবুলের বিষয়ে পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ। সে থানার আতাত করে আসামি ছাড়িয়ে নেয়া ও ধরিয়ে দেয়ার দায়িত্ব পালন করে। শ্রীনগর গ্রামের আমরা জনপ্রতিনিধিদের কোন রকম তোয়াক্কা না করে বুলবুল তার আধিপত্য বহাল রেখেছে। মাদক কারবারিদের প্রশাসনিক সহায়তার মাধ্যমে নিয়ন্ত্রণ করে বুলবুল। আমরা চাই বুলবুলকে আইনের আওতায় আনা হোক।

হাজী দৌলত মিয়া বলেন, বুলবুল টাকার বিনিময়ে পুলিশকে ব্যবহার করে কাজ করে দেন। আমার চুরি হওয়া মোবাইল ৫ হাজার টাকার বিনিময়ে উদ্ধার করে দিয়েছেন।

মো. ইসলাম উদ্দিন বলেন, আমার ছেলে এক মেয়েকে ভাগিয়ে আনলে বুলবুল আমার ছেলের কাছ পুলিশের নাম ভাঙ্গিয়ে ৫ হাজার টাকা চায়। ভয়ে আমরা স্ত্রী বুলবুলকে ৫ হাজার টাকা দেয়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশের কোনো সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বুলবুলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। পুলিশের নাম ব্যবহার করে এই ধরনের চক্রের চাঁদাবাজি একদিকে যেমন আইন প্রয়োগকারী সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, অন্যদিকে মাদকমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে বড় ধরণের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host