Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: এক সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম আবুল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাংবাদিকতা মানেই শুধু সংবাদ পরিবেশন নয়, সাংবাদিকতা মানে মানবিকতা, সহমর্মিতা ও একে অপরের পাশে থাকা। সাংবাদিক শাহিন আহমেদ সাজু পাশে দাড়ালেন রফিকুল ইসলাম আবুল। আর সেই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাঞ্ছারামপুরের ফরদাবাদ গ্রামের ব্যবসায়িক রফিকুল ইসলাম আবুল।

জানা গেছে, বাঞ্ছারামপুরের এক সাংবাদিক তার বিরুদ্ধে নিউজ প্রকাশ করেছিলেন। পেশাগত কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়। কিন্তু সেই সব কিছুকে পেছনে ফেলে যখন সেই সাংবাদিকের পরিবার চরম বিপদে পড়ে, ঠিক তখনই এক ব্যবসায়িক রফিকুল ইসলাম আবুল তার পরিবারের পাশে দাঁড়িয়ে আছেন যা পুরো সমাজের জন্য এক শিক্ষণীয় ঘটনা।

প্রতিপক্ষ পরিবারের খারাপ সময়ে তিনি নিজে ছুটে গেছেন, খোঁজ-খবর নিয়েছেন এবং সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়েই যে মানুষের মন জয় করা যায়, তা তিনি আবারও প্রমাণ করলেন।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বলেন, “আজকাল পেশাগত প্রতিযোগিতায় আমরা মানবিকতা ভুলে যাই। কিন্তু আবুল ভাই দেখিয়ে দিলেন, মানবিকতা কাকেবলে। একজন সাংবাদিকের পরিবারের পাশে এইভাবে দাঁড়ানো সত্যিই প্রশংসার দাবিদার।”

তার এই মহানুভবতায় বাঞ্ছারামপুরের সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন। এমন মানবিক মানুষই আমাদের সমাজের আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host