কিশোরগঞ্জের ভৈরবে সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা কমপ্লেক্স সংলগ্ন হাজী আসমত আলী মেডিকেল সেন্টারে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটির অর্থায়নে ও ঢাকা মোহাম্মদপুরের দৃষ্টি আই হসপিটালের উদ্যোগে চোঁখের ফ্রি ছানি অপারেশনের ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। দৃষ্টি আই হসপিটালের মেডিকেল টিম ৩৬০ জন চক্ষু রোগীর চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে বাছাইকৃত ৫৫ জনকে ছানি অপারেশনের জন্য তাৎক্ষণিক বাসে করে ঢাকায় প্রেরণ করা হয়। দৃষ্টি আই হসপিটাল কর্তৃপক্ষ রোগীদের বিনামূল্য যাতায়াত, তিনবেলা খাবার,ফ্রি আবাসন ব্যবস্থা ও ছানি অপারেশন সম্পন্ন করে চশমা সহ প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে পুনরায় নিজ দায়িত্বে¡ তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছার ব্যবস্থা করেন। এই মহতী অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন, হাজী আসমত আলী পরিবারের সুযোগ্য উত্তরসূরী জাকির হোসেন সওদাগর, হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী, ভৈরব পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির,হাজী আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, দৃষ্টি আই হসপিটালের ম্যানেজার মোহাম্মদ মাসুদুজ্জামান, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা.কে এম সেলিম মাহমুদ,শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা অভিনেতা সাইদুর রহমান বাবলু, প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, হিসাবরক্ষক মুজিবুর রহমান, দক্ষতা উন্নয়ন বিভাগের ইনচার্জ ইকরাম বখস প্রমুখ।
চোখের ছানি অপারেশনের পর উপকার ভোগীরা বলেন, আমাদের অনেকেই আছেন চোঁখের নানান সমস্যায় ভুগছি। ইচ্ছে থাকলেও ব্যয় বহুল খরচের কথা ভেবে চোঁেখর ছানি অপরেশন করা সম্ভব হয়না। কাতার চ্যারেটির অর্থায়নে হাজি আসমত আলি মেডিকেল সেন্টারে ফ্রিতে চোখের ছানি অপারেশ করা যাবে শুনে এসেছিলাম। সকলের মধ্যে আমদের কয়েকজনকে পরীক্ষা করে বাছাই করেছে। পরীক্ষার পর তাদের নিজ খরচে আমাদেরকে ঢাকায় নিয়ে গেছে। ঐখানে নেয়ার পর খুব যত্নের সাথে আমাদের খকা খাওয়ার ব্যবস্থা করেছে। পরের দিন চোঁখের অপারেশন করে তারা আবার তাদের গাড়িতে করেই আমাদের বাড়িতে পৌছে দিয়ে গেছে। এমন মহৎ উদ্যোগের জন্য আমরা কাতার চ্যারেটি ও হাজি আসমত আলি মেডিকেল সেন্টারের কাছে কৃতজ্ঞ। দোয়া করি তারা যেন ভবিষ্যতেও গরীব দুখীদের মাঝে সহায়তা সেবা দিয়ে যান।
চোঁখর অপারেশনের পর উপকার ভোগী কয়েকজন নারী বলেন, আমরা জানতে পারি কাতার চ্যারেটির অর্থায়নে দৃষ্টি আই হসপিটাল থেকে ডাক্তার আসছে ফ্রিতে চোঁখের ছানি কাটানো হবে। এমন খবরে এখানে আসি। আমদেরও চোঁখের অপারেশন করা দরকার। আমরা বেশ কয়েকজন এসেছি এখানে ডাক্তার দেখাতে। আমাদের মধ্যে বাছাই করে নারী পুরুষ মিলিয়ে মোট ৫৫ জনকে তাদের নিজ খরছে গাড়িতে করে ঢাকায় নিয়ে গেছে। ঐখানে নেয়ার পর আমাদের খাকার খাবার ব্যবস্থা করেছে। পরের দিন আমাদের চোঁখের অপারেশ করে প্রয়োজনীয় ঔষধ ও চশমা দিয়ে তারা আবার তাদের নিজ খরচেই গাড়িতে করে আমাদের বাড়িতে রেখে গেছে।