Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান।। প্রজননে সফলতা দেখছেন মৎস্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ভৈরবে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর। অভিযানে এসে নদীতে জাল বেশি না পেয়ে মা ইলিশ প্রজননে সফলতা দেখছেন মৎস্য অধিদপ্তর। অভিযানে সাড়ে ৪ শত মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পু্ড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
টানা দুইঘন্টা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করে নদী থেকে সাড়ে ৪ শত মিটার কারেন্ট জাল জব্দ করে মেঘনার ত্রি-সেতু এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
ঢাকা মৎস্য অধিদপ্তরের উপ-সচিব মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন ও নৌবাহিনীসহ নৌ পুলিশের সদস্যরা।
কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর মেঘনা নদীর অববাহিকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুই ঘণ্টার অভিযানে সাড়ে ৪ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কম জাল পাওয়ার অর্থ হলো উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের নিয়মিত অভিযানের ফলে জেলেরা নদীতে জাল ফেলা থেকে বিরত থাকছেন। এটি সরকারের ইলিশ সংরক্ষণ উদ্যাগের বড় সাফল্য।
তিনি আরও জানান, জেলেদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ভৈরব উপজেলায় বিজিএফ কর্মসূচির আওতায় ১,২০০ জেলে পরিবারকে চাল দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও জেলেকে এ সুবিধার আওতায় আনা হবে। গবেষণায় দেখা গেছে, ভৈরবের মেঘনায় যদি মা ইলিশ বাধাগ্রস্ত না হয়, তবে সারাদেশে ইলিশের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে।
অভিযান শেষে ঢাকা মৎস্য অধিদপ্তরের উপ-সচিব মাহবুবুর রহমান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর মাঠপর্যায়ে নিরলস কাজ করছে। ভৈরবের জেলেরা এখন অনেক সচেতন। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ও মা ইলিশের প্রজনন রক্ষায় নদীতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, দেশে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনব্যাপী ইলিশ সংরক্ষণ অভিযান, যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এই সময়ে নদীতে সব ধরনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host