Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে বাসস্ট্যান্ড এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের অভিযান।১০ কেজি গাঁজা উদ্ধার সহ মোঃরোবেল (৩৩)ও আবুল হুসেন (২৪) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। আজ বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা পরিবহনের বাসে এই অভিযান চালানো হয়।পরে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদফতর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের পর আসামিদের আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়। আটক কৃত রুবেল ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা উপজেলার মন্দভাগ বাজার এলাকার কায়কোবাদের ছেলে।মোঃআবুল হুসেন কসবা বায়েক এলাকার আবুল বাশারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ থেকে ঢাকা গামী যমুনা পরিবহনের বাসটি ভৈরবে যাত্রা বিরতি কালে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালায়। এই সময় বাসের যাত্রী মোঃ রুবেল ও মোঃ আবুল হুসেনের গতিবিধি সন্দেহ হয়। তখন তাদের সাথে থাকা লাগেজে তল্লাশি করে

৩ টি পোটলায় ৭ কেজি ৮ শত গ্রাম এবং আবুল হুসেনের নিকট থেকে ২ কেজি ৩ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host