Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

উখিয়ায় ডুবন্ত ক্যারিয়ারসহ ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারে ব্যবহৃত বিশেষভাবে তৈরি কাঠের ডুবন্ত ক্যারিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও পাচারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এসব তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে উখিয়ার আঞ্জুমানপাড়ার মনিরের ঘের এলাকায় অভিযান চালায় পালংখালী বিওপির একটি টহল দল। এ সময় একটি মাচাংঘরের পাশে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে তাঁদের চ্যালেঞ্জ করা হয়। তাঁরা পালানোর চেষ্টা করলে বেলাল উদ্দিন (৩৫) ও খোরশেদ আলম (২৬) নামের দুজনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থল ও ঘেরের ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, নয়টি কপিকল, কাঠের তৈরি একটি ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও একটি বৈদ্যুতিক মোটর উদ্ধার করা হয়।
পাচারে ব্যবহার হতো ডুবন্ত ক্যারিয়ার
বিজিবির দাবি, কাঠের তৈরি ক্যারিয়ারটি ব্যবহার করে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের ভেতরে ইয়াবা আনা হতো। বৈদ্যুতিক মোটর, স্টিলের তার ও কপিকলের সমন্বয়ে খালপথের বিভিন্ন বাঁক অতিক্রম করে ক্যারিয়ারটি ভেতরে নিয়ে আসার কৌশল ব্যবহার করছিল পাচারকারীরা। বিজিবির পর্যবেক্ষণ অনুযায়ী, ক্যারিয়ারটিতে একসঙ্গে আনুমানিক ৩০ লাখ পিস ইয়াবা পরিবহন করা সম্ভব।
এদিকে মঙ্গলবার রাত আনুমানিক তিনটার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় মো. রকি আহমেদ (২৬) নামের একজনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিনে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক অভিযানগুলোতে মোট উদ্ধার করা ইয়াবার পরিমাণ ২ লাখ ২০ হাজার পিস।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, চলতি বছর এ পর্যন্ত তাঁদের ব্যাটালিয়ন প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। অভিযানে মাদক চোরাচালানের অভিযোগে ২২৮ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, মাদক পাচারকারীরা নতুন নতুন কৌশল ব্যবহার করলেও বিজিবি দক্ষতা, পেশাদারত্ব ও প্রযুক্তির সমন্বয়ে চোরাচালান প্রতিরোধে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host