Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ যুবক আটক

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. হাছান আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন,গোপন সংবাদের ভিত্তিতেল বুধবার বিকেল প্রায় সাড়ে ৩ টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ময়মনসিংহগামী SEPL পরিবহনের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মো. হাছান আলীর হেফাজতে রাখা কালো রঙের একটি ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার আভিযানিক দল।
আটক হাছান আলী টাঙ্গাইল জেলার মধুপুর থানার ধলপুর গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের মো. হুরমুজ আলীর ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে হাছান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host