কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরে ৩নং ওয়ার্ড পঞ্চবটী এলাকার কানাইখালের ময়লা আবর্জনা পরিষ্কার শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। রবিবার ৪ অক্টোবর সকাল দশটার সময় বেশ কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী দা কোদাল দিয়ে ময়লা আবর্জনায় ভরাট হওয়া খাল থেকে ময়লা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে। এ সময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের
সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামান আকতার সহ স্থানীয় জনগণ।
আক্তারুজ্জামান বলেন, ভৈরবে বর্তমানে ডেঙ্গু বয়াবহ আকার ধারন করেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত নারী পরুষ সহ বেশ কয়েকজন মারা গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় অনেকেই ঢাকায় চিকিৎসাধীন আছে। এছাড়াও অনেকেই স্থানীয় হাসপাতাল চিকিৎসাধীন আছে। আবার কেউ কেউ নিজ বাড়িতেও চিকিৎসা সেবা নিচ্ছেন। ডেঙ্গু থেকে রক্ষা পেতে
আমাদের সবারই সচেতন হতে হবে। বাসা বাড়ির আঙ্গিনা,ময়লা আবর্জনায় ভরাট হওয়া খাল পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে
পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ময়লার ভাগাড় ভরাট হওয়া খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে দীর্ঘদিনের ভরাট থাকা কানাইখালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। খালটি পরিষ্কার হলে পৌরসভার কয়েকটি এলাকার পানি এ খাল দিয়ে গিয়ে নদীতে যাবে। মশার বিস্তার কমে আসবে। খাল দিয়ে সচ্ছ পানি প্রবাহিত হলে মানুষ নানান কাজে এ পানি ব্যাবহার করতে পারবে। রোগ বালইও কম হবে। নিয়মিত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি ময়লা আবর্জনা পরিষ্কার রাখতে পৌর কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি।