Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরবের রাজনগর গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Oplus_131072

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রাজনগর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুহাম্মদ আলভি সাইদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তারই অপর সহোদর ভাইকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রাজনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু মুহাম্মদ আলভি সাইদ এর বয়স ৮বছর ও জীবিত উদ্ধার হওয়া মুহাম্মদ আজমীর এর বয়স ১০ বছর। তারা রাজনগর গ্রামের সবুজ মিয়ার ছেলে। দুজনেই মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে দুই ভাই বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় একটি বল নিয়ে পুকুরে নেমে দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। একপর্যায়ে আজমীরকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আলভিকে খুঁজে পাওয়া যায়নি। এরপর পুকুরে জাল ফেলে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় আলভি কে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলেন, ঘটনার পর পরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রায় দু ঘন্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা এখানে আসে। তারা আসার আগেই আমরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শিশুর মরদেহ উদ্ধার সহ তারই সহোদর ভাইকে জীবিত উদ্ধার করা গেছে।

নদী ফায়ার সার্ভিস টিম লিডার তোফাজ্জল হোসেন বলেন, রাস্তা চিনে আসতে আমাদের কিছুটা বিলম্ভ হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি আসার পর জানতে পারি মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

ঘটনার পর নিহত শিশুর পরিবারের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানান।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি শিশুদের পানিতে নামার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host