কিশোরগঞ্জের ভৈরবে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা। যারা ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা তারা সরকারি প্রণোদনা না পেয়ে সরকারি প্রণোদনার অর্থ ও চাউল পেলেন বিত্তবান কৃষকরা এমন অভিযোগ ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের। এমনও অভিযোগ রয়েছে একই পরিবারের একাধিক ব্যক্তি পেয়েছেন প্রণোদনা অর্থ আর চাউল এমনি অভিযোগ সরকারি প্রণোদনা বঞ্চিত কৃষকদের। তাই তারা বৃষ্টিতে ভিজে অভিযোগ জানাতে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কেএম মামুনুর রশিদের কার্যালয়ে। তবে উনাকে না পেয়ে ফিরে যান তারা। তবে তারা আবারও আসবেন এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের।
জানাজায়, এই বছর অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেক ধানের জমি পানির নিচে তলিয়ে যায়। এতে করে কৃষক ধান ঘরে তুলতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়। ঐসকল কৃষকদের মানবিক সহায়তা করার জন্য সরকার কৃষকদের ক্ষতি পোষাতে তাদের আর্থিক প্রণোদনা ঘোষণা দেওয়া হয়। আর ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা করতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। তাদের মধ্যে একজন ইউনিয়ন সদস্য যার কারণে প্রণোদনা তালিকা তৈরিতে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে।
এই ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি আসলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।