Logo
শিরোনাম :
ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ২৮ নেতাকর্মীসহ অজ্ঞাত আসামী ১২০ জন ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরের হোতাপাড়ায় মাদককে লাল কার্ড প্রদর্শন করে মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশকাল : বুধবার, ১৭ জুন, ২০২৬
Oplus_131072

মাদককে লাল কার্ড প্রদর্শন করে মানববন্ধন ও বিক্ষোভ

“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে এবং মাদককে লাল কার্ড প্রদর্শন করে গাজীপুরের হোতাপাড়ায় এক বিশাল মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় হোতাপাড়া মসজিদ এর সামনে এই মানববন্ধনের আয়োজন করে ‘হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতি’।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কোনো ছাড় দেওয়া হবে না।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যেকেই তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভবিষ্যতের দিকে ধাবিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হোতাপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং মাদককে ‘না’ বলার জন্য সর্বস্তরের সাধারণ মানুষকে সচেতন করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host