Logo
শিরোনাম :
ভৈরবে গাছের গুড়া পচন আর পাতা ঢলে পড়া রোগে লোকসানে কৃষক ভৈরবে সাংবাদিক আদিল উদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা ভৈরবে হাতুড়িপেটা করে পাদুকা ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ডাকাতি ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তারের পর হাজতে অসুস্থ যুবলীগ নেতাকে হাসপাতালে প্রেরণ ভৈরবে ১২ শত পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ভৈরবে মেঘনা নদী এলাকায় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদযাপন কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১৫

ভৈরব ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অপু চাঁদাবাজির মামলায় গ্রেফতার

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ভৈরবে পৌর বিএনপি’র ৩ নং ওয়ার্ডের সভাপতি ওমর মোহাম্মদ অপু (৩৬) কে কিশোরগঞ্জের ডিবি পুলিশ গ্রেফতার করে। শহরের পৌর এলাকার পঞ্চবটি গ্রামের মোমতাজ মোল্লার ছেলে অপু। গতকাল বৃহস্পতিবার রাত ৭ টার দিকে তাকে প্রথমে ডিবি আটক করে। এর আগে এদিন বিকাল ৫ টায় ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই বিএনপি নেতা অপু একটি সংবাদ সন্মেলন করে লিখিত বক্তব্যে বলেন একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার মানসন্মান ক্ষুন্ন করছে। এ আই দিয়ে তৈরি একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তার সন্মান নষ্ট করছে তার দাবি। তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন বলেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি জানান। ওই ভিডিওতে পপি বেগম নামের এক মহিলার নিকট অপু ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে দেখা যায়। দাবিকৃত ৫ লাখ টাকা এলাকার পোলাপাইনসহ প্রশাসনকে দিতে হবে বলে অপুর দাবি ছিল। এদিকে পপি বেগমের অভিযোগ ছিল অপু মাদক ব্যবসার দাবি জানিয়ে তার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অথচ পপি মাদক ব্যবসা করেনা তার দাবি। চাঁদার টাকা না দিলে পপির ঘর অপু তার দলবলসহ তালা বন্ধ করে দেয় বলে পপি অভিযোগ করে। গত কয়েকদিন যাবত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অপু সংবাদ সন্মেলন করার ১ ঘন্টা পর তাকে ডিবি পুলিশ তার বাসা থেকে বৃহস্পতিবার রাত ৭ টায় আটক করে।

এবিষয়ে কিশোরগঞ্জ জেলার ডিবির পুলিশ পরিদর্শক নাজনিন খানম বলেন,অপুকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেন। তিনি মোবাইল ফোনে বলেন, আমি যতটুকু জানি, ভৈরবের অপুকে ভৈরব থানা এলাকার একটি চাঁদাবাজির মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে ভৈরব থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এবিষয়ে পঞ্চবটি এলাকার পপি বেগম বলেন, সে আমার কাছেও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি বলেন আমি মাদক ব্যবসায়ে জড়িত নয়। অথচ তার দাবির টাকা না দেয়ার সে আমার ঘরে তালা দিয়েছিল। তাই আমি বাদি হয়ে থানায় মামলা করেছি।

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, অপুকে আমাদের পুলিশ গ্রেফতার করেনি। কিশোরগঞ্জের ডিবি আটক করে থানায় রেখে গেছে। স্থানীয় এক নারী পপি বেগম তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেছে এ থানায়। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host