Logo

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক।। মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ

মিজানুর রহমান পাটোয়ারী
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬
Oplus_131072

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক।। মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রের

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাদিম মিয়া (২৩) নামে যুবক গুরুতর আহত হয়েছে। এ সময় তার সাথে থাকা আরো দুই তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসক নাদিমকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করে। আজ ৩ জুন বুধবার বিকাল সাড়ে চারটার সময় ২৯ নং রেল ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাদিম নারায়নগঞ্জের পুড়িন্দা এলাকার কমিজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ কোন এক সময় পুড়িন্দা বাজার এলাকা থেকে নাদিম ও তার ৩ বন্ধু ঘুরতে আসে ভৈরবে। ঘুরাফেরা শেষ করে তারা রেল লাইন ধরে হেঁটে রেলওয়ে স্টেশন যাবার পথে ২৯নং রেল ব্রীজ ও মুক্তিযোদ্ধা চত্বরের পিছনে আসার পর দেশীয় ছূড়ি নিয়ে তিন ছিনতাইকারী তাদের গতি রোধ করে। এই সময় একজন ছিনতাইকারী কিছু বুঝে উঠার আগেই নাদিমের ঊরুতে ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত করে তাদের সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওয়াহাব মিয়া বলেন৷ বিকাল ৫ টার দিকে দুই যুবক একজন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসে। আমরা তার পালস ও প্রেসার চেক করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করি। কারণ তার ঊরুতে ছুরিকাঘাতে রক্ত নালী কেটে যাওয়ার কারণে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছিলো। তার অবস্থা আশঙ্কা জনক বলে ডাক্তার জানান।
এই ব্যাপারে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সায়িদ আহমেদ বলেন আমি লোকমুখে খবর পেয়ে অফিসারকে সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে প্রেরণ করেছি আসামিদের খুঁজে বের করতে কাজ চলছে আশা করি স্বল্প সময়ে তাদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host