শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ভৈরবে খাদ্য সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের ভৈরবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ভৈরব সরকারি কে.বি পাইলট মডেল হাই স্কুল হলরুমে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
ভৈরব উপজেলা ও পৌর বিএনপি
পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম।
অনুষ্ঠানে এলাকার ১ হাজার ১শত হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।