Logo

পিকআপ ভ্যান আর কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

নিউজ ডেস্ক
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

পিকআপ ভ্যান আর কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

কিশোরগঞ্জের ভৈরবে গরু বোঝাই পিকআপ ভ্যান আর কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আজ ২৫ মে সোমবার রাত ৮টার সময় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শম্ভুপুর সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের অদূরে এই ঘটনা ঘটে। সংঘর্ষে কাভার্ড ভ্যানের আংশিক ক্ষতি হলেও গরু বোঝাই পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক, হেলপার ও গরু মালিক গুরুতর আহত হয়। খবর ভৈরব হাইওয়ের থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহতের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। আহতরা হলো, পিকআপ ভ্যান ড্রাইভার মনিমুল ইসলাম, হেলপার রাব্বী মিয়া ও গরুর মালিক বাছির মিয়া।

এ বিষয়ে গরুর মালিক বাছির মিয়া বলেন, আমার দোকানের কর্মচারি কাউসার এর বাড়ি কিশোরগঞ্জ। সেখানে ঈদ উপলক্ষে একটি গরু কিনে লালন পালনের জন্য দিয়ে ছিলাম। কিশোরগঞ্জ থেকে গরু নিয়ে নিজ বাড়ি মুন্সিগঞ্জ যাওয়ার জন্য পিকআপে গরু বোঝাই করে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে আমিসহ ড্রাইভার ও হেলপার আহত হই।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কাভার্ড ভ্যানের সাথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকার মুন্সিগঞ্জগামী গরু বোঝাই পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছে। তাদের সাথে থাকা গরুর মালিক আহত হলেও তেমন গুরুতর আহত হয়নি। ভৈরবের একটি স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কাভার্ড ভ্যানটি ও দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host