Logo

শিশু রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভৈরবে মানববন্ধন

প্রতিনিধি :
প্রকাশকাল : শুক্রবার, ২২ মে, ২০২৬
Oplus_131072

শিশু রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভৈরবে মানববন্ধন

নিউজ ডেস্ক ।।
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ ২২ মে শুক্রবার বিকালে তারা ভৈরব পৌর শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন । ভৈরব প্রথম আলো বন্ধুসভা ‘র সভাপতি জান্নাতুল মিশুর নেতৃত্বে এই কর্মসূচিতে প্রথম আলো বন্ধুসভা ‘র সদস্য ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে প্রথম আলো ‘র নিজেস্ব প্রতিবেদক সাংবাদিক সুমন মোল্লা, প্রথম আলো বন্ধুসভা ‘র উপদেষ্টা মোঃ আলাল উদ্দিন, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, নাট্য ব্যাক্তিত্ব মতিউর রহমান সাগর, খায়রুল ইসলাম সবুজ, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ‘র ভৈরব শাখার পরিচালক সালাউদ্দিন হিমেল, রক্ত সৈনিক নজরুল ইসলাম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তরা বলেন , ‘এ ধরনের ঘটনায় আমরা শোকে মুহ্যমাণ। শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। ‍‍‍‌‌‍রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মানবজাতির জন্য একটা কলঙ্ক। এ ধরনের ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের সন্তানদের জন্য। এ ধরনের অনিরাপদ বাংলাদেশ আমরা চাই না। ‘ আমরা দীর্ঘ বিচারের অপেক্ষায় থাকতে রাজি না।’এ সময় বক্তারা অভিযোগ করেন, এ ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর প্রতিবারই আইনের ফাঁক-ফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। এর পেছনে বিচারের দীর্ঘসূত্রতাকে দায়ী করেন তারা। আর এ জন্যই শিশু রামিসার ওপর বর্বর নির্যাতন ও হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত ও কার্যকরের দাবি জানান তারা।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

############


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host