শাস্তি নয় সচেতন করতেই আটক করা হয়েছে
ভৈরব স্টেশনে ৯ শিক্ষার্থী আটক ॥
নিউজ ডেস্ক ।।
শাস্তি নয় সচেতন করতেই আটক করা হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করে ভৈরবে ঘুরতে আসায় নয় শিক্ষার্থীকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ট্রেনের ছাদে ভ্রমণ রোধে ভৈরব স্টেশনে অভিযান চালায় পুলিশ। প্রতিদিনই নরসিংদীসহ পার্শ্ববর্তী অঞ্চলেরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছুসংখ্যক শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে ট্রেনের ছাদে করে ভৈরবে ঘুরতে আসে। ট্রেনের ছাদে ভ্রমণ করায় আজ রায়পুরার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে আটক করে। পরে তাদের শপথ বাক্য পাঠ করিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।
রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনের ছাদে ভ্রমণ রোধে রেলওয়ে পুলিশ অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় আজ ২০ মে, বুধবার দুপুর বারোটার সময় কর্ণফুলি ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় দেখা যায় ছাদে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে স্কুল ড্রেস পরিহিত কিছুসংখ্যক শিক্ষার্থীরাও রয়েছে। এরা হলো নরসিংদীর রায়পুরা উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থী। এরা স্কুল ফাঁকি দিয়ে ভৈরবে ঘুরতে এসেছে। স্কুল ফাঁকি দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা জানতে পারে না। স্কুল ফাঁকি দিয়ে আর আসবে না মর্মে শপথবাক্য পাঠ করানোর পর উপহার হিসেবে সবার হাতে একটি করে কলম দিয়ে পড়াশুনায় আরো মনোযোগী হওয়ার উপদেশ দেয়া হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এবং ঝুঁকিপূর্ণ ট্রেনের ছাদে ভ্রমণ রোধে ভৈরব রেলওয়ে থানার পুলিশ অভিযান চালায়। প্রতিদিনই দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া গামী তিতাস কমিউটার ও কর্ণফুলি এক্সপ্রেস টেনের ছাদে করে প্রচুর লোক ট্রেনের ছাদে ভ্রমণ করে থাকে। এসব লোকদের সাথে নরসিংদীসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলেরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করে ভৈরবে ঘুরতে আসে। আজ ২০ মে, বুধবার দুপুর বারোটার সময় কর্ণফুলি ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় দেখা যায় ছাদে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে স্কুল ড্রেস পরিহিত বেশ কিছু শিক্ষার্থীরাও রয়েছে। এদের মধ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ৯ জন শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে ভৈরবে ঘুরতে এসেছে। আবার তারা বিকাল চার সময় ঢাকাগামী কর্ণফুলি ট্রেনে করে বাড়িতে ফিরে যায়। স্কুল ফাঁকি দেওয়ার বিষয়টি আটককৃত শিক্ষার্থীরা স্বীকার করলে তাদের অভিভাবক ও শিক্ষকদের জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ভ্রমণে নিরুৎসাহিত করতে এবং অভিভাবকদের সচেতন করতেই আমরা এই অভিযান পরিচালনা করছি। এই সকল ঘটনা প্রতিরোধ কল্পে এবং ছাদে ভ্রমণ নিরুৎসাহিত করতেই রেলওয়ে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।