Logo

ভৈরবে ভ্রাম্যমান আদালতে টিকিট কালোবাজারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

ভৈরবে ভ্রাম্যমান আদালতে টিকিট কালোবাজারিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

নিউজ ডেস্ক ।।

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের ৯টি আসন বিশিষ্ট ৩টি টিকিটসহ আদিম মিয়া (৩৪) নামে এক টিকেট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানারপুলিশ। ১৭ মে সোমবার রাত ৯টায় অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ।
গ্রেপ্তারকৃত আসামি আদিম মিয়া পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত মাসুদ মিয়ার ছেলে। আটকের পর আজ সোমবার (১৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নিকট হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের কাছে টিকেট কালোবাজারির কথা স্বীকার করে আদিম মিয়া। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বলেন, বিশেষ অভিযানে টিকেট কালোবাজারি আদিম মিয়াকে ৯ আসন বিশিষ্ট ৩টি টিকেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। টিকেটগুলোর মধ্যে এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেনের ৩ আসন বিশিষ্ট ১টি, কালনী ট্রেনের ২ আসন বিশিষ্ট ১টি ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৪ আসন বিশিষ্ট ১টি টিকেট পাওয়া যায়। এসময় তাঁর সাথে থাকা তার আরো সহযোগী অজ্ঞাত ৩/৪ জন পালিয়ে যায়। আটকের পর টিকেট কালোবাজারিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট হাজির করা হলে আদালতে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By Khan IT Host